শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্রে পা রেখেই মেসি ম্যাজিক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৯:১৬ pm
Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি
file pic

অপেক্ষায় পালা যেনো শেষ হলো এবার। যুক্তরাষ্ট্রের ফুটবলভক্তদের নিজের জাদু দেখালো লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের অভিষেকটা দুর্দান্তভাবেই করলেন ফুটবলের এই খুদে জাদুকর।

ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ম্যাচেই গোল করে দলকে জেতালেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন সুপারস্টার। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন মেসি।

লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মেসির ইন্টার মায়ামি জয় পেয়েছে ২-১ গোলে। নির্ধারিত ৯০ মিনিট দুই দল সমতায় থাকলেও যোগ করা অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন আর্জেন্টাইন এই তারকা।

৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। মেসিই ফ্রিকিক নেন। বাঁদিকের কোণে বল মেরে গোল করেন তিনি।

অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে নামেন মেসি। তিনি যখন নামেন তখন ইন্টার মিয়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জেতে মিয়ামি। এমনি মেসি নামার পরে অনেক সঙ্ঘবদ্ধ ফুটবল খেলতে দেখা যায় মিয়ামি খেলোয়াড়দের।

মেসির অভিষেক ম্যাচের সাক্ষী থাকতে মাঠে অনেক তারকা এসেছিলেন। আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস, সাতবারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে।

১৬ বছর আগে ২০০৩ সালের ২১ জুলাই ডেভিড বেকহ্যামের অভিষেক হয়েছিল আমেরিকার ফুটবলে। ২০২৩ সালে একই দিনে অভিষেক হলো লিওনেল মেসির।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD