শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন




ভারতীয় অধিনায়কের বাজে আচরণ নিয়ে যা বললেন পাপন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ৮:৩৯ pm
Najmul Huq Papon president Bangladesh Cricket Board BCB member of parliament নাজমুল হাসান পাপন সংসদ সদস্য এমপি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি Najmul Huq Papon নাজমুল হাসান পাপন
file pic

ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ টাই করে বাংলাদেশ। এতে করে ১-১ সমতায় শেষ হয় ওয়ানডে সিরিজ। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতীয় অধিনায়ক হারমনপ্রিত কৌরের আচরণে। ম্যাচে আম্পায়ারিং নিয়ে বাজে মন্তব্য করেন তিনি। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

তার মতে, বিসিবি নয় অধিনায়কের এমন আচরণে ভারতীয় ক্রিকেট বোর্ডেরই (বিসিসিআই) কষ্ট পাওয়ার কথা। তিনি বলেন, ‘আমি কেন অবাক হবো বা কষ্ট পাবো! আমার মেয়েরা (বাংলাদেশ নারী ক্রিকেট দল) তো এমন আচরণ করেনি, করেছে ওরা (ভারত)। ওদের (ভারত) বোর্ডেরই তো কষ্ট পাওয়ার কথা।’

তবে আম্পায়ারদের বিপক্ষে এ ধরণের বাজে মন্তব্যে ভারতীয় অধিনায়কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি নন নাজমুল হাসান। তার শাস্তি হবে কি হবে না সেটা আইসিসি ও ম্যাচ রেফারির বিষয় বলে তিনি উল্লেখ করেন। পাপন বলেন, ‘ম্যাচের নিয়ম-কানুন আছে। সেই আইন সবারই জানা।

এগুলো নিয়ন্ত্রণ করে আইসিসি। সেই সঙ্গে ম্যাচে কিছু হলে তার দায়িত্ব ম্যাচ রেফারির উপর। আমরা তাদের দিকেই তাকিয়ে আছি।’

যদিও ম্যাচ রেফারি ভারতের অধিনায়ক হারমনপ্রিত কৌরের ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছেন। এছাড়া মাঠে বাজে আচরণ করায় দুটি এবং প্রেজেন্টেশনে আম্পায়ারিং নিয়ে বিরূপ মন্তব্য করা একটি- মোট তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হরমনপ্রীত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD