শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন




আবারো মেসি ম‌্যাজিক, গোল উৎসবের পর পেনাল্টি শুটে ডালাসকে উড়াল মায়ামি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ১১:১৭ am
মেসি Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ronaldo Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা মেসি রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি মেসি
file pic

লিওনেল মেসির জাদুর কাঠির ছোঁয়ায় যেন বদলে গেছে ইন্টার মায়ামি। লিগস কাপের শেষ ষোলোর ম‌্যাচে সোমবার এফসি ডালাসকে হারিয়েছে মায়ামি। বরাবরের মতো এই ম‌্যাচেও চলেছে লিওনেল মেসির ম‌্যাজিক।

নির্ধারিত সময়ের ম‌্যাচে দুই দলের লড়াই ৪-৪ গোলে সমতায় থাকে। পরে সরাসরি পেনাল্টি শুটে ডালাসকে ৫-৩ গোলে হারায় মায়ামি। আর এই জয়ে লিগস কাপে শেষ আটে চলে গেছে মায়ামি।

গোল উৎসবের ম‌্যাচে গোলের খাতা খুলেন মেসি। ম‌্যাচের ৬ মিনিটে তার পা ছুঁয়ে আসে প্রথম গোল। এরপর ম‌্যাচের অন্তিম মুহূর্তে ফ্রি কিকে আরেকটি গোল করেন বিশ্বকাপজয়ী তারকা। ম‌্যাচের ৮৫ মিনিটে তার এই গোলে দুই দলের লড়াইয়ে ৪-৪ সমতা আসে। ম‌্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটে ইন্টার মায়ামির অধিনায়ক নেন প্রথম শট। সেটাতেও লক্ষ‌্যভেদ করেন এলএম টেন। ৩ গোল করে গোলাপি জার্সিতে দারুণ রাত কাটল মেসির।

তবে চরম নাটকীয়ভাবে ম‌্যাচে ফিরে মেসির দল। ৬৫ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল ডালাস। সেখান থেকে দুই দল আত্মঘাতি গোলে একটি করে গোল পায়। ৮৫ মিনিটে ব‌্যবধান ছিল ৪-৩। ঘরের মাঠে ডালাস সমর্থকরা তখন জয়ের প্রহর গুনছিল। মনে হচ্ছিল লিওনেল মেসি প্রথম অ‌্যাওয়ে ম‌্যাচের চ‌্যালেঞ্জ জিততে পারবেন না!

কিন্তু সেই না শব্দটাই যেন তার অভিধানে নেই! সব সমীকরণ পাল্টে দিয়ে মেসি গোল করেন ফ্রি কিক থেকে। ডি বক্সের বাইরে প্রায় ৪৫ গজ দূরে থেকে বাঁ পায়ে বাঁকানো ও কোনাকুটি শট নেন মেসি। একদমই চেনা সেই দৃশ‌্য। যেটা বছর বছর বার্সেলোনা, আর্জেন্টিনা কিংবা পিএসজির জার্সিতে করে আসছেন এই জাদুকর। তার সেই জাদুর ছোঁয়াতেই ম‌্যাচের অন্তিম মুহূর্তে সমতায় ফেরে মায়ামি।

টাইব্রেকারে গড়ানো ম‌্যাচে শেষ পর্যন্ত ৫-৩ গোলে জয় পেয়ে কোয়ার্টার নিশ্চিত করে অতিথিরা। মেসির দলের পাঁচই শটই খুঁজে পায় ডালাসের জাল। অন‌্যদিকে ডালাসের হয়ে নেওয়া প‌্যাক্সটন পমিকাল পারেননি গোল করতে। তাতেই বিজয় আনন্দে মেতে উঠে মায়ামির সমর্থকরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD