যুক্তরাষ্ট্রের লিগস কাপে টানা তিন ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও জ্বলছেন সৌদি ক্লাব আল নাসরের জার্সিতে। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে টানা তিন ম্যাচে গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন পর্তুগিজ মহাতারকা।
রোববার কোয়ার্টার ফাইনালে মরক্কোর ক্লাব রাজা কাসাব্লাঙ্কাকে ৩-১ গোলে হারিয়েছে রোনাল্ডোর আল নাসর। আগের দুই ম্যাচে হেডে গোল করা রোনাল্ডো এদিন বাঁ পায়ের জোরালো শটে দলের প্রথম গোলটি করেন। তার আরেকটি শর্ট পোস্টে প্রতিহত হয়।