শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন




যে পরিসংখ্যানে রোনালদোর চেয়ে ১০ গুণ এগিয়ে মেসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ৪:৩৭ pm
Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ronaldo Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা মেসি রোনাল্ডো মেসি-রোনাল্ডো
file pic

ফ্র্যান্সের ক্লাব পিএসজি ছেড়ে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি।

৩৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ গিয়ে ইতোমধ্যে ৪ ম্যাচে ৭ গোল করে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন মেসি। দারুণ এই পারফরম্যান্সের প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমেও পড়েছে।

আর্জেন্টিনার ডিজিটাল কমিউনিকেশন কনসালট্যান্সি ফার্মের ‘হাউসকম’ তথ্য অনুসারে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ১০ গুণ এগিয়ে রয়েছেন মেসি।

জুলাইয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে মেসিকে ৯২ লাখ বার ‘মেনশন’ (উল্লেখ) করা হয়েছে। অন্য ফুটবলারদের চেয়ে সংখ্যাটা অনেক বেশি।

এই সময়ে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ‘মেনশন’ করা হয়েছে ৪৮ লাখবার। আর সৌদি আরবের ক্লাব আল নাসেরের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘মেনশন’ করা হয়েছে ১৮ লাখবার। এ দুজনই মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী।

এর আগে অনলাইন বেটিং প্রতিষ্ঠান জেফবেট পরিচালিত এক গবেষণায় দেখা গিয়েছিল, জুলাই মাসে ইন্টার মায়ামিকে খোঁজা হয়েছে ৮০ লাখ ২০ হাজার বার।

২১ জুলাই মায়ামির হয়ে মেসির অভিষেক হয়। মেসির কল্যাণেই ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি ক্লাব থাকছে টুইটার ট্রেন্ডে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD