শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন




আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের অনুশীলন, সাংবাদিকদের প্রবেশ নিষেধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১০:৫০ am
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb
file pic

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতির অনুশীলন, চলবে ২৫ আগস্ট পর্যন্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলবে এই অনুশীলন। এর মধ্যে তিন দিনের বিশ্রাম পাবেন এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা। এর মধ্যে চার দিন ক্রিকেটারদের এই অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম।

শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই কয় দিন ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য বাংলাদেশ দলের অনুশীলনের ছবি আর ভিডিও নিতে পারবেন।

এই কয় দিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি।

শ্রীলংকা ও পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট। বাংলাদেশ দল ২৬ আগস্ট শ্রীলংকার বিমান ধরবে। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে। শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD