শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন




স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসে সর্বোচ্চ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ৮:৩৫ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

আবারও স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের জন্য গুণতে হবে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, গত ১৭ই আগস্ট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস।

বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়েছে। তাই স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৮ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ প্রতি ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের জন্য এখন থেকে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা খরচ করতে হবে, বৃহস্পতিবার পর্যন্ত বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৯৯ হাজার ২৭ টাকা। অর্থাৎ, ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

এছাড়া ২১ ক্যারটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২৮৫ টাকা, ১৮ ক্যারটের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ১০০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯২০ টাকা।

২২ ক্যারটের প্রতি গ্রাম রুপার নতুন দাম ১৪৭ টাকা, ২১ ক্যারটের ১৪০ টাকা এবং ১৮ ক্যারটের ১২০ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD