শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন




ইলিশ নাকি চন্দনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৩ pm
hilsha Panta Ilish Panta_Ilish Cooked rice steaming boiling boiled rice চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ Cooked rice steaming boiling boiled rice চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ Panta Ilish Panta_Ilish Cooked rice steaming boiling boiled rice Panta bhat Hilsa Fish Fried পান্তা ইলিশ চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ পান্তা ভাত পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ইলিশ ভাজা মাছ মাছ fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালামাছ
file pic

দেশীয় মাছের মধ্যে ইলিশ বাদেও চন্দনা ইলিশ নামে আরেক ধরণের ইলিশ রয়েছে। চন্দনা হচ্ছে গরিবের ইলিশ। অনেকে এ মাছকে সার্ডিন, চকোরি বা ফুইট্টা ইলিশ নামেও চেনে। এটি কোনও নদীর মাছ নয়। সাগরে জেলেদের জালে ধরা পড়ে। দেখতে অনেকটাই ইলিশের মতো। এ কারণেই এর নাম ‘চন্দনা ইলিশ’।

দাম কম বলে এর আসল ক্রেতা হচ্ছে রাজধানীতে বসবাসকারী নিম্নআয়ের মানুষ। চন্দনা ইলিশকে গরীবের ইলিশ বলা হলেও এখন ইলিশের সঙ্গেও অনেক সময় এটি মিশিয়ে দাম বাড়িয়ে ফেলা হয়। ইলিশ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। কারণ অনেকেই বাজারে যান না আবার অনেকেই মাছের বৈশিষ্ঠ্য সম্পর্কে অবগত নন। ফলে বাড়িতে ইলিশ অনেক দামে এনেও হতাশ হতে হয় অনেককে।

কিন্তু কিভাবে চন্দনা ইলিশকে মাছের রাজা ইলিশ থেকে আলাদা করবেন? চলুন জেনে নেই:

চন্দনা বা সার্ডিন কিন্তু সমুদ্র ছাড়া পাওয়া যায় না। মাছটির গায়ের রং ইলিশের মতো রূপালি হলেও পিঠ ইলিশের মতো কালচে রংয়ের হয় না। চোখও ইলিশের তুলনায় অনেকটাই বড় হয়।
ইলিশের মতো চ্যাপ্টাও হয় না চন্দনা মাছ।

চন্দনা মাছের গন্ধও খানিকটা ইলিশ মাছের মতোই। তবে ইলিশের মতো অতটাও সুগন্ধ এতে পাওয়া যায় না। তাই সাবধান।চন্দনা ইলিশের মাথার আকৃতি আর ইলিশের মাথার আকৃতিতেও ফারাক আছে। প্রয়োজনে নেটে দেখে নিন ছবি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD