শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন




ক্রিকেট ছাড়ার আনুমানিক সময় জানালেন সাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৬ am
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB Shakib সাকিব bcb
file pic

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বর্ণিল ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন। তার বিকল্প তৈরি হয়নি বাংলাদেশের ক্রিকেটে। বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটারের নাম জানতে চাইলে এক বাক্যে যেকেউ বলবে তার নাম।

শুধু দেশের কথা বলা কেন? আসলে তো বিশ্বক্রিকেটেই নেই। তবে বয়সটাও তো বসে নেই। ৩৬ পেরিয়েছে। অবসর ভাবনা তাই নাড়া দিচ্ছে সাকিবকেও। এবার ক্রিকেট ছাড়ার আনুমানিক সময়টাও জানিয়ে দিলেন এই অলরাউন্ডার।

বুধবার রাতে দেশ ছাড়ার আগে একটি বেসরকারি টিভিতে সাক্ষাতকার দেন সাকিব। টাইগার অধিনায়ক জানান, খুব বেশিদিন হয়তো নেই।

আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? উত্তরে সাকিব বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত, ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’

সাকিবকে জিজ্ঞেস করা হয়, এটা তো ওয়ানডে সংস্করণের জন্য? তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ওয়ানডের জন্য।’ টি-টোয়েন্টি ফরম্যাটে কতদিন খেলবেন? সাকিবের উত্তর, ‘২০২৪ বিশ্বকাপ, দ্যাটস ইট।’ আর টেস্ট? ‘হয়তো আরও আগেই ছেড়ে দেব’।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD