মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন




ইসরায়েলে হামলায় নিহত ২২, আহত ৫ শতাধিক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৪:৩৭ pm
রকেট হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র
file pic

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের দ্বিমুখী হামলায় অন্তত ২২ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৪৫ জন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে।

এ অবস্থায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো দেখেনি। আমরা যুদ্ধের মধ্যে রয়েছি এবং এই যুদ্ধে আমরাই জিতবো।

হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বলা হয়েছে, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধারা ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে।

সশস্ত্র বাহিনীর এ যোদ্ধারা আকাশ, নৌ ও স্থল দিয়ে ইসরায়েলের অবৈধ বসতিগুলোতে প্রবেশ করেন। এর আগে এদিন সকালে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে তারা। এসব রকেট ছোড়ার পরই পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলে হামলার কারণ জানিয়ে হামাস বলেছে, ‘দখলদার ইসরায়েলিদের সকল অপরাধ অবসানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কোনো বিচার ছাড়া তাদের তাণ্ডব চালানোর সময় শেষ।’

হামাস আরও বলেছে, ‘আমরা অপারেশন আল-আকসা ফ্লাড ঘোষণা করেছি এবং হামলা চালিয়েছি। প্রথম হামলার ২০ মিনিটের মধ্যে আমরা ৫ হাজারের বেশি রকেট ছুড়েছি।’

হামাসের এই বিশাল অভিযান শুরুর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কথা বলেছেন, তিনি জানিয়েছেন এখন ইসরায়েলে যুদ্ধ চলছে। শনিবার ইসরায়েলিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি, কোনো অভিযান নয়, কোনো উস্কানি নয়, যুদ্ধ।’

‘আজ সকালে ইসরায়েল ও ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক ও আকস্মিক হামলা চালিয়েছে হামাস। আমরা সকাল থেকে এ ধরনের পরিস্থিতিতে আছি। আমি নিরাপত্তা ব্যবস্থার সব প্রধানের সঙ্গে বৈঠক করেছি। প্রথমত যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে তাদের নির্মূলের নির্দেশ দিয়েছি— এ অপারেশন এ মুহূর্তে চলছে।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে, আমি রিজার্ভ সেনাদের জড়ো করা এবং শক্তিশালী প্রতিশোধমূলক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি, যা শত্রুরা কখনো কল্পনা করেনি।’

‘শত্রুরা এমন মূল্য দেবে যা তারা ভাবতেও পারেনি। সঙ্গে, আমি সাধারণ মানুষকে সেনাবাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা এখন যুদ্ধে আছি এবং আমরা এ যুদ্ধে জয়ী হব।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD