মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন




গাজাকে আমরা নির্জন দ্বীপে পরিণত করবো: নেতানিয়াহু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৩:৫৪ pm
Israel Benjamin Netanyahu ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু
file pic

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘যুদ্ধ পরিস্থিতির’ ঘোষণা দিয়েছেন। সঙ্গে সঙ্গে রিজার্ভ সেনাদের তলব করেছেন। তিক্ত সমাপ্তি না হওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গাজায় অবস্থানকারী ফিলিস্তিনিরা, যারা ইসরাইলের স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার অধীনে রয়েছেন, তাদেরকে অবিলম্বে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেছেন তিনি। কিন্তু গাজা ফিলিস্তিনিদের। তাদেরকে নিজেদের এলাকা ছেড়ে তিনি চলে যেতে বলা মানে, ওই এলাকার যেটুকু অংশ ফিলিস্তিনের দখলে আছে, তাও তারা দখল করে নেবে।

হামাসের রকেট হামলার জবাবে টেলিভিশনে শনিবার ভাষণে নেতানিয়াহু বলেছেন, এই কালো দিবসের শক্তিশালী প্রতিশোধ নেব আমরা। যেসব তরুণ জীবন হারিয়েছেন তাদের প্রত্যেকের বদলা নেবো আমরা। হামাসের সব অবস্থানকে টার্গেট করবো আমরা। গাজাকে নির্জন দ্বীপে পরিণত করবো।

গাজার নাগরিকদের বলবো, তোমরা এখনই চলে যাও। এই উপত্যকার প্রতিটি প্রান্তকে আমরা টার্গেট করবো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD