মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন




কোন দেশ পাবে এবারের বিশ্বকাপ?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৫:২০ pm
খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

বিশ্বকাপ ক্রিকেটে এবারের আসরে দলের সংখ্যা ১০। আর প্রতিযোগিতার ফরম্যাটটা লম্বা হলেও বেশ সহজ। প্রথমে সবগুলো দল একে অপরের মুখোমুখি হবে, অর্থাৎ রাউন্ড রবিন লিগ। তারপর সরাসরি নক আউট পর্ব। অর্থ্যাৎ সেমিফাইনাল ও ফাইনাল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বড় দলগুলোর জন্য সুবিধার। অসুবিধা ছোটো দলগুলোর জন্য। সুবিধার বিষয় হচ্ছে- কোনো একটা দিন কোনো এক দলের খারাপ সময় যেতেই পারে। অর্থাৎ ছোটো দলের বিপক্ষে হারতেও পারে।

১০ দলের রাউন্ড রবিন লিগ যখন হয় তখন একটা অঘটন ঘটলেও তা সামাল দেওয়ার সময় পাওয়া যায়; কিন্তু তিন বা চার দল নিয়ে গ্রুপ পর্ব হলে সেখানে একটা অঘটনের পর পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। ২০০৭ বিশ্বকাপে ভারতের ক্ষেত্রে যেমনটা ঘটেছিলো। সে বিচারে ছোটো দলের এবারের বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ শিরোপা দৌড়ে বড় দলগুলোরই আধিপত্য থাকার সম্ভাবনা বেশি।

যে কারণে ছোট দলগুলো বিশ্বকাপ জয়ের সম্ভাব্য আলোচনায় স্থান পাচ্ছে না। বরং সে আলোচনায় আধিপত্য বড় দলগুলোর। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কে ফেবারিট? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারা খেলতে পারে সেমিফাইনালে তার আলোচনা নিয়েও শেষ নেই। স্বাগতিক ভারতের পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, সর্বাধিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের নাম আনছেন কেউ কেউ। আবার দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের নামও আসছে।

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের ওপর ভর করেই সাবেক ক্রিকেটাররা ফেবারিটের তালিকা তৈরি করে চলেছেন। সঙ্গে থাকছে অতীত রেকর্ড। তবে রেকর্ড আর পরিসংখ্যান যাই হোক, ক্রিকেটের বেলায় তা অনেক সময় তার ব্যাত্যয় ঘটে। যে কারণে ক্রিকেটে অঘটন প্রায়ই দেখা যায়। এরই ধারাবাহিকতায় কখনো কেনিয়ার কাছে হেরে যায় ভারত, আয়ারল্যান্ডের কাছে কুপোকাত হয় দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD