মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন




‘আমরা অর্থ দিয়ে ইইউর নির্বাচনি পর্যবেক্ষক আনব না’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ৫:১২ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen
file pic

আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল দল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তবে সরকার তাদের খরচ বহন করবে না বলে জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বলেছে─ তারা বড় দল পাঠাবে না। তাদের বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেটে সমস্যা। তারা এজন্য সাতজনের একটি প্রতিনিধিদল পাঠাবে। এদের জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে আনব না। তবে এখানে আসলে পরে যে সব খরচ, সেটা দেওয়া হবে। তারা বিভিন্ন জেলায় যাবেন, তার জন্য তাদের খাওয়া-দাওয়া; এসব খরচ দেওয়া হবে।

রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সফরের জন্য প্রতিনিধিদলের খরচ বহন করবে না সরকার। তবে বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধিদলকে লজিস্টিক সমর্থন দেবে সরকার।

গত বৃহস্পতিবার অবশ্য নির্বাচন কমিশন জানায়, পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠালেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে চার সদস্যের একটি পর্যবেক্ষণক দল পাঠাবে ইইউ। বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। গত বৃহস্পতিবারই ইইউর এ–সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পেয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD