শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন




নির্বাচনে ভোটারপ্রতি ব্যয় করা যাবে সর্বোচ্চ ১০ টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ১২:৩৮ am
CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার
file pic

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এবার নির্বাচনে ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করা যাবে।একইসঙ্গে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন।

জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়ে জারি করা প্রজ্ঞাপনে ব্যয়সীমা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত নির্বাচনে এমনই নিয়ম বেঁধে দিয়েছিলেন ইসি। কিন্তু আইনে সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে দেওয়া থাকলেও বাস্তবে তা অনেক প্রার্থী মানে নি।

দেশে শতাধিক রাজনৈতিক দল সক্রিয় থাকলেও নিবন্ধিত দল মাত্র ৩৯টি। রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দেশের মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD