শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন




প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা নয়: ইসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ১:০৫ am
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec নির্বাচন-Election নির্বাচন Election
file pic

১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এটা নির্বাচনী আইন ও আচরণবিধিতে আছে। নির্বাচনের ২১ দিন আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ৫ই জানুয়ারি পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার ইসি সচিব এক ব্রিফিংয়ে বলেন, ভোটকেন্দ্রে কখন ব্যালট পাঠানো হবে সে বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। প্রতীক বরাদ্দের পর ব্যালট প্রস্তুত করা হবে। নির্বাচনের তিন-চার দিন আগে সেগুলো জেলায় জেলায় পাঠানো হবে। এরপর কবে কেন্দ্রে পাঠানো হবে সেটা পরে সিদ্ধান্ত হবে।

সরকারি কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে মো. জাহাংগীর আলম বলেন, তফসিল ঘোষণার পর এ ধরনের বদলি হয়েছে কিনা, আমাদের জানা নেই। এখন থেকে এ ধরনের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইসির কাছে প্রস্তাব পাঠাবে এবং কমিশন তাদের মতামত জানাবে। আগামী জাতীয় নির্বাচনে কোনো জনপ্রতিনিধি অংশ নিতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD