শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন




হরতালের প্রথম ২৭ ঘণ্টায় ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ১১:২১ am
highway hig hway road crash Students block road to protest peer's death in road crash Students block road protest peer's death road crash blockade tailbacks blocking traffic jams student institution died accident street streets Dhaka Metropolitan Police DMP arrested seized died bus motorcycle Transport শিক্ষার্থীদের সড়কে আন্দোলন শিক্ষার্থী সড়ক আন্দোলন অবরোধ যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident jam-road road সড়ক অবরোধ
file pic

বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার (২০ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি বলেন, এ দফার হরতালে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জে সাতটি, চট্টগ্রাম বিভাগের ফেনী, মিরসরাই, সাতকানিয়ায় চারটি, ময়মনসিংহ বিভাগের জামালপুরে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় নয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজি অটোরিকশা, একটি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়।

অগ্নিনির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯টি ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করে বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD