শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন




চোট সারছে না, লম্বা সময় পুনর্বাসনে তাসকিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ১০:৫৯ am
Taskin Ahmed Tazim cricketer ক্রিকেট টুয়েন্টি২০ ওডিআই ম্যাচ বোলার তাসকিন আহমেদ তাজীম ক্রিকেটার ব্যাটসম্যান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb
file pic

বিশ্বকাপের শুরুতে কাঁধের চোট নিয়ে খেলেছেন পেসার তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। কাঁধের চোট সারাতে লম্বা সময়ের জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে হচ্ছে তাকে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার বলেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যথা হচ্ছে।

আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এ বিষয়ে ওর সঙ্গে কথা হয়েছে। সে বোলিং করতে পারছে। ওর ক্যারিয়ার বিবেচনা করে এই সিদ্ধান্ত। ইনজুরি যেহেতু বারবার ফিরে আসছে, তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোনো বিকল্প নেই।’ তিনি যোগ করেন, ‘মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ নিতে হচ্ছে।

সমস্যা দেখা দিচ্ছে বলের গতি বাড়ানোর ক্ষেত্রেও। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক। চার সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা।’

এদিকে পায়ে অস্ত্রোপচার শেষে দেশে ফেরা আরেক পেসার ইবাদত হোসেনকে আবারও ইংল্যান্ডে পাঠাচ্ছে বিসিবি। দেবাশীষ বলেন, ‘ইবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হলো। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে। অগ্রগতি হয়েছে, তবে যিনি অপারেশন করেছেন তার কাছে পাঠানো হচ্ছে ইবাদতকে। ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD