শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন




ভূমিকম্প আতঙ্কে শতাধিক পোশাকশ্রমিক আহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ৪:১০ pm
Factory guard killed Gazipur road accident workers workers block highway ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ট্রাক চাপায় কারখানা নিরাপত্তাকর্মী মৃত্যু বিক্ষুব্ধ পোশাক শ্রমিক অগ্নিসংযোগ যানবাহন ভাংচুর চলাচল বন্ধ gazipur_rmg gazipur rmg rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg
file pic

কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় ভূমিকম্পের সময় আতঙ্কে কারখানার বাইরে বেরোতে গিয়ে অন্তত শতাধিক পোশাক শ্রমিক আহত হয়েছেন। চার শ্রমিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার উপজেলার ছুপুয়া এলাকায় আমির শার্টস লিমিটেড কারখানা থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হতে গিয়ে আহত হন শ্রমিকেরা।

জানা গেছে, আজ কুমিল্লার চৌদ্দগ্রামসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে ও উপর থেকে লাফ দিয়ে কমপক্ষে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। এসময় পোশাক কারখানাটির মূল ফটক তালাবদ্ধ থাকার কারণে কেউ বেরিয়ে আসতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এছাড়া অনেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অ্যাসিসটেন্ট সোলায়মান বাদশা জানান, এই পর্যন্ত শতাধিক শ্রমিক চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন তার মধ্যে চার জনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ চন্দ্র সাহা বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বাইরে বেরোতে গিয়ে আহত হয়েছেন ৭-৮ জন শ্রমিক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে যোগ করেন ওসি।

আমির শার্ট লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) কাজী মো. ইউসুফ এবং এসভিপি শাহজাহান সাজু জানান, তাদের কারখানার তিনটি ভবন রয়েছে। তার মধ্যে একটিতে প্রশাসনিক ও অপর দুটিতে পোশাক তৈরির কাজ চলে। দুই ভবনের চারটি ফ্লোরে এক হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। ভবনে ওঠানামার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, কিন্তু ভূমিকম্পের আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন শ্রমিকেরা। তবে গেইট বন্ধ থাকার বিষয়টি তারা অস্বীকার করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD