শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন




অবরোধ ডেকে মাঠে নেই রাজনৈতিক নেতারা: ডিবিপ্রধান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৪:০৭ pm
ডিবিপ্রধান Harun Or Rashid Harun-or-Rashid police officer chief CEO Detective Branch DB Dhaka Metropolitan Police DMP DB cheif ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি প্রধান হারুন অর রশিদ Detective Branch DB Metropolitan Police গোয়েন্দা শাখা ডিবি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি db Detective Branch DB Metropolitan Police গোয়েন্দা শাখা ডিবি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি Dhaka Metropolitan Police dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ
file pic

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা অবরোধ ডাকছেন তাদের কোনো নেতা মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করছে। যারা নাশকতা করছেন তাদের আইনের আওতায় আনতে কাজ করছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, অবরোধ-হরতালের মধ্যেও রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। সড়কে যানজট লেগে থাকে। যারা অবরোধ ডাকছেন তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে, ককটেল মারার চেষ্টা করে। তাদের আমরা গ্রেফতার করছি।

ডিবিপ্রধান আরও বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা স্বীকার করেছেন যে, তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদেরও আমরা গ্রেফতার করেছি। গ্রেফতারের পর তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে।

তিনি বলেন, যারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচনকে সামনে রেখে বড় কোনো নাশকতার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় কাজ করছে। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে। ভাঙা গাড়িতে আগুন লাগালেই সবকিছু থেমে যাবে তা নয়। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এসব বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।

নির্বাচন কমিশন থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনায় আমরা কাজ করছি। যারা ওয়ারেন্টভুক্ত আসামি তাদের গ্রেফতার করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD