রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন




বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের স্পন্সর ওয়ালটন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ৮:০৪ pm
Walton Logo ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ
file pic

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজের প্লাটিনাম কো স্পন্সর হয়েছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস-পিএলসি।

নিউজিল্যান্ডে এবারের সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেট এবং সব ধরনের খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে যেখানেই খেলতে যাচ্ছে, সেখানেই থাকছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় দলকে উজ্জীবিত করা এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে স্পন্সর হয়েছে ওয়ালটন।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে।

ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD