সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন




ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের কোচ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৯:১৬ pm
Chandika Hathurusinghe Bangladesh team coach চন্দিকা চান্ডিকা হাথুরুসিংহ টাইগার কোচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চন্ডিকা হাথুরুসিংহে
file pic

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেই শুরু বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা। সেটা দিনকে দিন বেড়েই চলেছে। বিশ্বকাপে ব্যর্থতার মূল কারণও ছিল ব্যাটারদের ফর্মহীনতা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেও হারের কারণও সেটা। বুধবার বাংলাদেশ সময় ভোরে নেলসনে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। তার আগে দলের প্রধান কোচ হাথুরসিংহের কণ্ঠে ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা।

সিরিজ বাঁচানো ম্যাচের আগের দিন গণমাধ্যমকে হাথুরুসিংহে বলেছেন, ‘ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারছে না, এটা অনেক বড় দুশ্চিন্তার কারণ। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে, সেটা করতে পারলে আমরা আরও ভালো খেলতে পারবো। এই কন্ডিশনে ফিল্ড প্লেসিং, লাইন-লেন্থ- এসব গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের ক্ষেত্রে একই বার্তা থাকবে। আমাদের কয়েকজনকে ভালো শুরু এনে দিতে হবে, বড় স্কোর গড়তে হবে।’

যদিও হাথুরুসিংহের বিশ্বাস, নেলসনে ব্যাটাররা ভালো করবেন, ‘উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। ২০১৭ সালে সর্বশেষ যখন নিউজিল্যান্ডে আসি, এখানে কিছু ম্যাচ খেলেছি আমরা। ২০১৫ সালে বিশ্বকাপের ম্যাচ খেলেছি। উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। আউটফিল্ড সুন্দর, অনেক দ্রুতগতির। আজ ঝকঝকে রোদ। আশা করছি কালও একইরকম আবহাওয়া থাকবে। ক্রিকেটের জন্য এমন আবহাওয়া ভালো।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD