রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন




রমজানে পণ্যের দাম ঠিক রাখতে প্রয়োজনে কঠোর হবে সরকার: অর্থমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ৮:২৭ pm
abul hassan mahmood ali abul_hassan_mahmood_ali finance minister parliamentarian cabinet minister অর্থমন্ত্রী রাজনীতিবিদ কুটনৈতিক আবুল হাসান মাহমুদ আলী Ministry of Finance অর্থমন্ত্রী অর্থ মন্ত্রনালয় অর্থ মন্ত্রণালয়
file pic

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো প্রয়োজন সেগুলোর যথেষ্ট মজুদ রয়েছে। চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘কিছু মহল অস্থিতিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। তবে সরকার সচেষ্ট রয়েছে, যেভাবে পণ্যের দাম ঠিক রাখা যায় সেভাবেই কাজ করছে। দরকার হলে সরকার কঠোর হবে। তবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি।

রোববার (২১ জানুয়ারি) অর্থ-মন্ত্রণালয়ের সভা কক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে করণীয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে বাজারে নিত্যপণ্যের সরবরাহ বাড়ানোর কৌশল নির্ধারণ, মজুতদার ও সিন্ডিকেটের কারসাজি রোধ এবং প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে দ্রুত সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় বের করতে বৈঠকে আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যানসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD