রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন




শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ সিলেট ও চট্টগ্রামে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:০৮ pm
cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

এবারই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশ ঘরের মাঠে কোন আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে যেখানে তিন সংস্করণের কোন একটা ম্যাচ নেই রাজধানী শহর ঢাকায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন সংস্করণের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলতে পহেলা মার্চ বাংলাদেশে পা রাখবে লঙ্কান ক্রিকেট দল। শুক্রবার তাদের বিপক্ষে পূর্ব নির্ধারিত সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।

শুরুতেই সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ। ৪, ৬ ও ৯ মার্চ হবে তিন ম্যাচ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ছয়টায় শুরু হলেও শেষ ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। ১৩ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে চট্টগ্রামে। তিন ম্যাচই হবে চট্টগ্রামে। প্রথম দুই ম্যাচ দিবারাত্রীর হলেও শেষ ম্যাচটি হবে দিনের আলোয়।

চট্টগ্রাম থেকে ওয়ানডে সিরিজ শেষ করে আবার প্রথম টেস্ট খেলতে সিলেটে ফিরবে দুই দল। ২২ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু আবার চট্টগ্রাম। দুই টেস্ট ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD