শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন




লোকসানের আশঙ্কা, হিলি বন্দরে আলু আমদানি বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩৪ am
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর Benapole township Sharsha Jessore Petrapole Custom House Customs Land Port landport বাংলাদেশ ভারত বেনাপোল স্থলবন্দর স্থল বন্দর পোর্ট শার্শা পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বর্ডার যশোর ট্রানজিট সীমান্ত শূন্যরেখা পাচার আমদানি রফতানি রপ্তানি bena করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর Benapole township Sharsha Jessore Petrapole Custom House Customs Land Port landport বাংলাদেশ ভারত বেনাপোল স্থলবন্দর স্থল বন্দর পোর্ট শার্শা পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বর্ডার যশোর ট্রানজিট সীমান্ত শূন্যরেখা পাচার আমদানি রফতানি রপ্তানি benapole custom কাস্টমস Hili Border Hili land port Dinajpur হিলি বর্ডার হাকিমপুর দিনাজপুর হিলি স্থলবন্দর হিলি স্থল বন্দর
file pic

লোকসানের আশঙ্কায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে আলু আমদানি বন্ধ রেখেছে আমদানিকারকরা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভারতীয় ৫টি ট্রাকে ১২৫ মেট্রিক টন আলু আমদানি হওয়ার পর থেকে আলু আমদানি করছেন না আমদানিকারকরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এই বন্দর দিয়ে আলু আমদানি হবে না বলেন জানিয়েছেন হিলি স্থলবন্দরের আলু ব্যবসায়ী মাহবুব আলম। দেশের বাজারে দেশি আলুর দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাই শুল্ক প্রত্যহারের দাবিও জানান তিনি।

আলু আমদানিকারকরা বলেন, দেশের বাজারে হঠাৎ আলুর দাম বেড়ে যাওয়ায় ভরা মৌসুমে আলু আমদানির অনুমতি দেয় সরকার। এরপর হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পায়। গত ৩ ফেব্রুয়ারি হিলি স্থলবন্দরে আলু আমদানি শুরু হয়। তবে বন্দরে ক্রেতা সংকট ও দেশীয় বাজারে আলুর দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় তিন দিনের মাথায় আলু আমদানি বন্ধ করে দেওয়া হয়।

বন্দরের আলু ব্যবসায়ী মাহবুব হোসেন জানান, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির অনুমতি পাবার পর আমরা আলু আমদানি শুরু করি। তবে দেশের বাজারেই আলুর দাম কম থাকায় আমাদের লোকসান হচ্ছে। তবে যদি সরকার আলু আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নিতো তাহলে আমরা আলু আমদানিতে উৎসাহিত হতাম ।

হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত হিলি বন্দরে মোট ৬৫৫ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD