শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন




চড়া মাছের বাজার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:১০ pm
বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান romzan ডলার রোজা রমজান পণ্য ভোগ্যপণ্যের আমদানি এলসি ভোগ্যপণ্য খালাস স্থলবন্দর বাজার bazar fish hilsha Panta Ilish Panta_Ilish Cooked rice steaming boiling boiled rice চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ Cooked rice steaming boiling boiled rice চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ Panta Ilish Panta_Ilish Cooked rice steaming boiling boiled rice Panta bhat Hilsa Fish Fried পান্তা ইলিশ চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ পান্তা ভাত পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ইলিশ ভাজা মাছ মাছ fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালামাছ
file pic

গত দুই দিন ধরে সারা দেশে হালকা মাত্রায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। যার কারণে অন্যান্য সময়ের তুলনায় আজ কাঁচাবাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। যার প্রভাব পড়েছে সবজির দামে। শীতের শেষে সবজির দাম বাড়ন্ত হলেও গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। তবে, আগের মতোই চড়া দাম দেখা গেছে মাছের বাজারে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ঘুর দেখা যায়, মটরশুঁটি ৮০-৯০টাকা, গোলআলু ৩০ টাকা, টমেটো ৪০-৫০টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, করলা (বড়)-১৬০ টাকা, করলা (ছোট)-১২০-১৪০ কাঁচা পেঁপে ৪০-৫০টাকা, শসা ৫০-৬০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, বরবটি ৯০ টাকা, চিচিঙ্গা ৬০-৫০টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০টাকা, কচুর লতি ৮০-৯০ টাকা, ঢেঁড়স ১০০-১১০ টাকা এবং শিম ৩০-৪০টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও লাউ আকারভেদে ৫০-৬০ টাকা এবং ফুলকপি-পাতাকপি প্রতি পিস ৩০-৫০ টাকা বিক্রি হচ্ছে।

সবজির দাম কিছুটা কম থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ-রসুন। বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ ১২০-১৩০ টাকা, ভারতীয় রসুন ২২০ এবং দেশীয় রসুন ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা সোহরাব হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় আজ প্রতিটি সবজিই ১০ থেকে ২০ টাকা দাম কমেছে। গত সপ্তাহে দাম কিছুটা চড়া ছিল। আজ পাইকারি আড়তেই কম দামে সবকিছু কিনতে পরেছি। তাই কম দামে বিক্রি করতে পারছি।

এই ব্যবসায়ী আরও বলেন, মূলত গতকাল রাতে বৃষ্টির কারণে মোকামে কম মানুষ হয়েছে। যার কারণে পাইকারি ব্যবসায়ীরা চড়া দাম হাঁকাতে পারেনি। আশা করি এই পুরো সপ্তাহ জুড়ে দাম স্বাভাবিক যাবে।

এদিকে সালাউদ্দিন আহমেদ নামে এক ক্রেতা বলেন, বিক্রেতারা যেভাবে বলছেন সবজির দাম ১০-১৫ টাকা করে কমেছে আদতে তা ঠিক নয়। কয়েকটা সবজির ক্ষেত্রে ৫-৭ টাকা কম আছে গত সপ্তাহের তুলনায়।

অন্যদিকে নিউমার্কেটের বনলতা মাছ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বড় রুই মাছ ৪০০-৪৫০ টাকা, মাঝারি রুই মাছ ৩০০-৩৫০ টাকা, ছোট কাতলা মাছ ৩০০-৩৫০ টাকা, বড় কাতলা মাছ ৪৫০-৫০০ টাকা, বড় পাঙ্গাশ মাছ ২৮০-৩০০ টাকা, আকার ভেদে ইলিশ মাছ ৭০০-১২০০ টাকা, সিলভারকার্ব মাছ ২৫০-৩০০ টাকা, বোয়াল মাছ ৫০০-৭০০ টাকা, কালিবাউশ ফালি মাছ ৪৫০ টাকা, আইড় মাছ ৬০০ টাকা, বড় কৈ মাছ ৬০০ টাকা, শিং মাছ ৮৫০ টাকা কেজি দরে দাম চাওয়া হচ্ছে।

এছাড়াও ছোট মাছের মধ্যে চিংড়ি ৩০০ টাকা, কাচকি মাছ ৪৫০ টাকা, মলা মাছ ৩০০ টাকা, পাবদা মাছ ৫০০-৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

রইসুল ইসলাম নামের এক মাছ বিক্রেতা বলেন, ঢাকা শহরে বাজার ভেদে বিভিন্ন জায়গায় একেক রকম দামে মাছ বিক্রি হচ্ছে। তবে সবমিলিয়ে দামের পার্থক্য মোটামুটি কাছাকাছিই থাকে। মাছের দাম গত সপ্তাহে যেমন ছিল এবারও তেমনই আছে। খুব বেশি পরিবর্তন হয়নি।

কিন্তু জহিরুল ইসলাম রাসেল নামে এক ক্রেতার দাবি, সব ধরনের মাছে ১০-১৫ টাকা বেড়েছে। কিছু কিছু মাছে সেটা আরও বেশি বেড়েছে।

এদিকে আসন্ন পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১২ অথবা ১৩ মার্চ। সেই হিসাবে এখনো রোজার বাকি ১৮/১৯ দিন। কিন্তু এর আগেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে মুরগির দাম। ক্রেতারা বলছেন, রোজা না আসতেই মুরগির দামের এই অবস্থা। এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে আমরা চলব কী করে?

মোহাম্মদপুর স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মুরগির মাংসের দামই ঊর্ধ্বমুখী। প্রতিকেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা, লেয়ার মুরগি ৩১০ টাকা, পাকিস্তানি মুরগি ২৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।

দামের এই ঊর্ধ্বগতির বিষয়ে ব্যবসায়ীরা জানান, মুরগির দাম বেশ কয়েকদিন ধরেই বেড়েছে। কেনা দাম বেশি পড়ায় বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

ব্যবসায়ী জাকির হোসেন বলেন, মুরগির দাম কয়েকদিন ধরেই বাড়তি। দাম বেড়ে যাওয়াতে বিক্রিও কিছুটা কমে গেছে।

মুসলেম উদ্দীন নামে আরেক ব্যবসায়ী বলেন, মুরগির দাম সবসময় বাড়া-কমার মধ্যেই থাকে। তবে বাড়ার প্রবণতাই বেশি। এখন আমাদের কেনা দাম বেশি হলে কিছু করার থাকে না।

তবে বর্তমান বাজার পরিস্থিতিতে মুরগির দামের এই ঊর্ধ্বগতি বিপাকে ফেলেছে সাধারণ ক্রেতাদের। মোস্তাফিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, কয়েক সপ্তাহ আগেও মুরগির দাম কম ছিল, হঠাৎ করে বেড়ে গেছে। কেন বেড়েছে, তার কোনো উত্তর নেই। কিনলে এই দামেই কিনতে হবে।

চাকরিজীবী আব্দুল আজিজ বলেন, রোজা না আসতেই মুরগির দাম বেড়ে গেছে। সবকিছুর দামেই ঊর্ধ্বগতি। এভাবে যদি সবকিছুর দাম বাড়তে থাকে, তাহলে আমরা চলব কীভাবে?

স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, গরুর মাংসের দাম বেশি বিধায় সাধারণ ক্রেতারা মুরগিই কিনে থাকে। এখন সেটাও বেড়ে যাচ্ছে রোজার আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD