শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন




বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন সোমবার শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:৩৮ pm
WTO World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক সংস্থা বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহর wto The World Trade Organization is an intergovernmental organization headquartered in Geneva, Switzerland that regulates and facilitates international trade. Governments use the organization to establish, revise, and enforce the rules that govern international trade in cooperation with the United Nations System. বিশ্ব বাণিজ্য সংস্থা World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
file pic

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সোমবার (২৬ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হচ্ছে। ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সম্মেলন। সম্মেলনে ৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। খবর বাসসের

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ ঘটবে, এমন প্রেক্ষাপটে এবারের সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত দুই বছর পর পর ডব্লিউটিও’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে কৃষি ও মৎস্যখাতের ভর্তুকি,মেধাস্বত্ত সুবিধা, ই-কমার্স এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশ এলডিসিভুক্ত ও অন্যান্য উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষার ব্যাপারে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে বলেন, ‘এবারের সম্মেলনে আমরা বাংলাদেশের জন্য কোন নির্দিষ্ট বিষয় আলাদাভাবে ফোকাস করছি না। তবে এলডিসি থেকে উত্তরণ পরবর্তীতে শুল্কমুক্ত বাজার সুবিধা ও মেধাস্বত্ত সহ অন্যান্য বাণিজ্যিক সুবিধা যেন আরও কয়েক বছর অব্যাহত থাকে। এটা আমরা চাচ্ছি।’

তিনি জানান,এলডিসি হিসেবে কর্মকর্তাদের প্রশিক্ষণসহ কারিগরি সহযোগিতা ও ডিসপিউট সেটেলমেন্টের যে সুবিধা পাওয়া যায়,উত্তোরণের পরেও কয়েক বছর এই সুবিধা বহাল রাখতে চাই। বাংলাদেশ এ বিষয়ে জোরালো ভূমিকা রাখবে। এলডিসি উত্তরণ পরবর্তীতে মৎস্যখাতে ভর্তুকি প্রদানের সুবিধা বহাল রাখার বিষয়টিও বাংলাদেশ অগ্রাধিকার দিচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD