শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন




রিহ্যাব নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ৮:২৬ pm
Real Estate and Housing Association of Bangladesh REHAB রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন এসোসিয়েশন অব অফ বাংলাদেশ রিহ্যাব rehab
file pic

আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) দ্বিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ।

ঢাকা ও চট্টগ্রাম মিলে ২৯টি পরিচালক পদের বিপরীতে ব্যবসায়ী ঐক্য পরিষদ ২৫টি পদে জয় পেয়েছে।

এর মধ্যে ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে মো. ওয়াহিদুজ্জামান এবং লিয়াকত আলী ভুইয়ার প্যানেল। চট্টগ্রামে তিনটি পরিচালক পদের মধ্যে দুটিতে জয় পেয়েছে তারা।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে।

রাজধানীর খামারবাড়ীতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। ছয় ঘণ্টা ধরে বিরতিহীনভাবে ভোট চলে। এ সময় মোট ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোট দেন। অর্থাৎ ভোট পড়েছে প্রায় ৮৬ শতাংশ। ভোট গ্রহণ শেষে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD