শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন




রেকর্ড সোনার দাম, কার্যকর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৪:১৭ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার রুপার রুপা গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা gold gold mela ভাকুর্তার গয়না ভাকুর্তা গয়না
file pic

কমানোর দুই দিনের মাথায় ফের বেড়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে ছিল এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

শুক্রবার (২২ মার্চ) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে ২০ মার্চ সোনার দাম কিছুটা কমানো হয়। কমার একদিন পর আবার দাম বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করা হলো।

বৃহস্পতিবার (২১ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী—সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৪ হাজার ৭৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৭ হাজার ৭৯৯ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী—বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ছিল ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৯০ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD