শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন




নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ ১১:২১ am
accidents passes away মৃত্যু মৃত্যুবরণ Shok শোক kill killed দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা shok passes away মৃত্যু মৃত্যুবরণ road crash Shok শোক kill killed দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা
file pic

ব্রিটিশ বিজ্ঞানী নোবেলজয়ী পদার্থবিদ পিটার হিগস মারা গেছেন। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় নিজের বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

এডিনবরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

হিগস বোসন তথা ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক পিটার হিগস প্রায় পাঁচ দশক ধরে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
এডিনবরা বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছে, ৮ এপ্রিল নিজ বাড়িতে মারা গেছেন পিটার হিগস। তিনি একজন মহান শিক্ষক ও দূরদর্শী বিজ্ঞানী ছিলেন। হিগস ছিলেন নতুন যুগের উঠতি বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস।

১৯৬৪ সালে হিগস বোসন তথা ‘ঈশ্বর কণা’র অস্তিত্বের কথা বলে বৈজ্ঞানিক মহলে রীতিমতো হইচই ফেলে দেন হিগস। তার প্রায় পাঁচ দশক পরে জেনেভার ‘ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে’ লার্জ হেড্রোন কলাইডার যন্ত্রের পরীক্ষা ‘ঈশ্বর কণা’র উপস্থিতি প্রমাণিত করে।

এ তত্ত্বের জন্য ২০১৩ সালে পদার্থবিদ্যায় বেলজিয়ামের ফ্রাঁসোয়া এংলার্টের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান হিগস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD