শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন




ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি কঠোর হুঁশিয়ারি, কী ঘটছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪ ৫:৩৫ pm
Iran Tehran ইরান তেহরান ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

ইরান আবারো ইসরাইলকে সতর্ক করে বলেছে দেশটি যদি ইরানের হামলার কোনো জবাব দেয়ার চেষ্টা করে তাহলে পরবর্তীতে আরও বড় পদক্ষেপ নেবে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর চীফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ইসরাইল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমাবর্ষণের চেয়েও বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া।

দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে যে, ইসরাইলি প্রতিশোধকে সমর্থন দিলে সেটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

এদিকে জাতিসংঘে ইরানি মিশন জাতিসংঘ সনদে আত্মরক্ষার যে ধারা আর্টিক্যাল ৫১ সেটি উল্লেখ করে বলেছে, দেশটি মনে করেছে ‘বিষয়টি ..শেষ হয়েছে’। একই সাথে দেশটি ইসরাইলকে আর কোনো ভুল না করার জন্য সতর্ক করেছে।

বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার পুরো পরিস্থিতির একটি বিশ্লেষণ করেছেন। তার মতে, ইরানের রাতভর হামলার ‘সমুচিত জবাব’ দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। সেটা হলে পরিস্থিতি আসলেই অনেক গুরুতর হয়ে উঠবে।

কিন্তু কীভাবে ইসরাইল সেই জবাব দিতে পারে? ইসরাইলের সামরিক বাহিনী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা হয়তো সেই বিষয়টি নিয়েই এখন আলোচনা করছে।

সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, ইরানের যে ঘাটি থেকে হামলা চালানো হয়েছে, সেখানে হামলা করা।

কিন্তু ইসরাইল হয়তো আরও একধাপ বেশি এগোতে পারে। তারা হয়তো ইরানের সামরিক ঘাটি এবং বিপ্লবী গার্ড কোরের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালাতে পারে, যাতে মানুষজন হতাহত হওয়া ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতি হবে।

এরপর নিঃসন্দেহে ইরানও পাল্টা হামলা চালাবে, যেমনটা তারাও ঘোষণা দিয়েছে।

সুতরাং আগের তুলনায় এই মুহূর্তে সারা বিশ্ব উত্তেজনার একটা বিপজ্জনক সন্ধিক্ষণে রয়েছে। মধ্যপ্রাচ্যের সরকারগুলোও অপেক্ষা করে আছে ইসরাইল কী করে সেটা দেখার জন্য, যার ওপর অনেক কিছু নির্ভর করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD