শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন




এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ৪:৫০ pm
HSC exams HSC এইচএসসি class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল
file pic

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৫ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ই মে ২০২৪ তারিখ পর্যন্ত (বিলম্ব ফি ব্যতীত) বর্ধিত করা হলো। একইসঙ্গে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ৬ই মে ২০২৪ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

এতে আরও বলা হয়, বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ৭ই মে ২০২৪ তারিখ থেকে বাড়িয়ে ১২ই মে ২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। এছাড়াও ফি পরিশোধের তারিখ ১৩ই মে ২০২৪ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD