শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন




পাটগ্রামে বিএসএফের গুলিতে ফের যুবক নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ১২:৫৫ pm
India flag ভারত পতাকা Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবুল কালাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নাম্বার পিলারে ৯ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক মাসে লালমনিরহাট সীমান্তে বিএসএফ গুলিতে তিন বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলো।

নিহত আবুল কালাম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝলঙ্গি পকেট এলাকার অপির উদ্দিনের ছেলে।

জানা গেছে, পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নাম্বার মেইন পিলারের ৯ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতীয় সীমানার ঝলঙ্গি পকেট পাড়ায় চোরাচালানের উদ্দেশ্য যায় একদল বাংলাদেশি। এসময় ভারতীয় সীমানায় দায়িত্বরত ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আবুল কালাম নামের একজন গুরুতর আহত হয়। পরে সহযোগীরা চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীরামপুরের ঝালাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন। মরদেহ লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে গত সোমবার (২২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে হাসান নামে এক যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। গত ১০ এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই রাখালকে গুলি করে বিএসএফ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD