শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন




ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় যুবক নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১০:০২ am
TRAFFIC ট্রাফিক accidents highway hig hway road crash uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident
file pic

কুমিল্লার নাঙ্গলকোটে ডিবি পুলিশ বহনকারী গাড়ির ধাক্কায় জিয়াউল হক রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলি ঝিকটিয়া ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘঠে। নিহত জিয়াউর হক মন্তলি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিয়াউল হক মন্তলি বাসস্ট্যান্ড রাস্তার মাথা থেকে নিজের ওয়ার্কশপ দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ডিবি পুলিশ বহনকারী একটি দ্রুতগতির মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জিয়াউল পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই ডিবি পুলিশ বহনকারী গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়িতে থাকা তিনজনকে আটক করলে জানতে পারেন তারা ডিবি পুলিশের সদস্য। আটককৃত ডিবি সদস্যদের জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ডিবি সদস্যরা জানান, তারা মাদককারবারিকে ধাওয়া করতে গিয়ে টার্নিংয়ে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুর্ঘটনাটি ঘটে।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD