শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন




চাল নিয়ে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২০

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ মে, ২০২৪ ১১:১৮ am
Cooked rice steaming boiling boiled rice চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধBoro paddy farmers Rice ধান আমন ধান কৃষক চাল
file pic

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষে ৫ পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ও বহরিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরকারি বরাদ্দ জাটকা রক্ষা কর্মসূচির অনিয়ম কেন্দ্র করে চেয়ারম্যান গ্রুপ ও জেলে গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে চাঁদপুর সদর মডেল থানার মকবুল হোসেন নামে একজন এসআই জখম ও পাঁচ পুলিশসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, পরে এ সংঘর্ষ বহরিয়া বেড়িবাঁধ সড়কের ওপর লক্ষ্মীপুর বালু খোলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষে লিপ্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল ও কাচের বোতল নিয়ে একে অপর গ্রুপকে ধাওয়া করলে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দুই দিকের যানবাহন চলাচল আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।

ঘণ্টার পর ঘণ্টা চলা এ সংঘর্ষ রাত ১১টার পর পরিস্থিতির শান্ত হয় বলে এলাকা সূত্রে জানা গেছে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আহতদের মধ্যে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল হোসেন (৫৫) ও কনস্টেবল আপেল মাহমুদকে (৪০) ঢাকায় রেফার করা হয়। এ ছাড়া বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড মেম্বার মো. হাবিবুর রহমান বলেন, ওই কর্মসূচির আওতায় সাড়ে ৪ হাজার কার্ডধারীর মধ্যে চাল বিতরণ চলছিল। এ সময় জেলের তুলনায় চাল কম হওয়ায় ৬ ও ৭ নাম্বার ওয়ার্ডের ৪০ থেকে ৫০ জন জেলেকে চাল দেওয়া সম্ভব হয়নি। এ জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে চাল বিতরণ বন্ধ ঘোষণা করা হয়। পরে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মনা খাঁর বাড়ি এলাকার ওয়ার্ডের জেলেরা হামলা করেন। এতে তাদের অন্তত ১০-১২ জন লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় হামলাকারীদের হামলায় পুলিশের এসআই মকবুল হোসেনসহ আরও ৫ জন পুলিশ আহত হন। পুলিশের গুলিতে ও হামলাকারীদের হামলায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, চাল বিতরণের অনিয়ম নিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকজন মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর মডেল থানার ওসি শেখ মহসীন আলম বলেন, আমরা সেখানে হামলার ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ পাঠাই। এ সময় আমাদের ওপর চারপাশ থেকে হামলা চালানো হয়। এ সময় বাধ্য হয়ে ফাঁকা গুলি চালাই। আমাদের একজন এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে অন্য কেউ আহত আছে কিনা আমার জানা নেই।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD