রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন




রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৬ মে, ২০২৪ ৫:২৯ pm
state owned Rupali Bank Limited rupali Rupali Bank RBL রূপালী ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক আরবিএল
file pic

রূপালী ব্যাংক পিএলসি বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা গত ৩ মাসে ১ হাজার ব্যাংক হিসাব খুলে মাইলফলক সৃষ্টি করেছে।

নতুন হিসাব খোলা উৎসাহিত করতে রোববার (৫ মে) রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউ কর্পোরেট শাখায় ফিতা ও কেক কেটে এ সাফল্য উদযাপন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। রূপালী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ম্যানেজিং ডিরেক্টরের উৎসাহ, অনুপ্রেরণা ও নির্দেশনায় এ মাইলফলক অর্জিত হয়েছে বলে জানান ব্যাংকটির বঙ্গবন্ধুর এভিনিউ কর্পোরেট শাখার ব্যবস্থাপক।

এ সময় ম্যানেজিং ডিরেক্টর বলেন, গত বছর ৮ লক্ষাধিক ব্যাংক হিসাব খোলা হয়েছে। রূপালী ব্যাংকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এটি।

তিনি আরও বলেন, গত ৩ মাসে বিবি এভিনিউ শাখা সঞ্চয়ী ও চলতি হিসাব মিলিয়ে ১ হাজার নতুন হিসাব খুলেছে, যা শাখাটির জন্য একটি ভালো উদ্যোগ। আমি শাখার সকলকে অভিনন্দন জানাই।

এ ছাড়াও স্বল্প সুদে আমানত সংগ্রহের জন্য অন্যান্য শাখাগুলোকে তিনি নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কেন্দ্রীয় অঞ্চলের জোনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক মো. মাসুদুল হাসান ও শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. খায়রুল হোসেন রাজুসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD