শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন




ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ৯:৫৩ am
Kamalapur Railway Station Komolapur Railway Station Railway Station Kamalapur Railway কমলাপুর স্টেশন কমলাপুর রেল স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের জংশন রেল স্টেশন রেলওয়ে স্টেশন ট্রেন স্টেশন রেলস্টেশন রেলওয়ে স্টেশন kamalapur railway station kamalapur-railway-station রেল স্টেশন train রেললাইন রেল লাইন rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train
file pic

পাবনার ঈশ্বরদী উপজেলায় বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহি আন্তঃনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস।

পথিমধ্যে রাত তিনটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পৌঁছার পর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD