শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন




লিটন বাদ, একাদশে সাকিব সৌম্য মোস্তাফিজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০২৪ ৬:৫৭ pm
মুস্তাফিজ bcb mostafiz fiz fij cricket Mustafizur Rahman fiz fij cricket মোস্তাফিজুর রহমান
file pic

সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। তার পরিবর্তে একাদশে ফেরানো হলো ওপেনার সৌম্য সরকারকে।

প্রথম তিন ম্যাচে ছিলেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও পেস বোলার মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলে দেশে ফিরে আজ জিম্বাবুয়ে সিরিজে খেলছেন মোস্তাফিজ।

চট্টগ্রামে প্রথম তিন ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামি, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টাডিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাডান্ডে, লুক জঙ্গুয়ে, রায়ান বার্ল, ফারাজ আকরাম, জোনাথান ক্যাম্পবেল, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD