শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন




ময়মনসিংহে এক ঘণ্টাতেও পড়েনি একটি ভোট!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ জুন, ২০২৪ ১১:০১ am
ব্যালট Vote Ballot Election Vote_Ballot_Election CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট Ballot box Bangladesh Ballot-box-Bangladesh
file pic

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা ফাজিল মাদ্রাসার মহিলা ভোটকেন্দ্রের এক ঘণ্টায় মহিলা বুথে একটি ভোটও পড়েনি।

বুধবার সকালে ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও কম দেখা গেছে৷

৯টার দিকে সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ঘোষপালা ফাজিল মাদ্রাসার মহিলা ভোটকেন্দ্রের ৩টি বুথ রয়েছে। ঘোষপালা বুথে ১,৭১২ ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। অন্যদিকে দশালিয়া বুথে ৯৬ ভোটে ৩ ভোট পড়েছি। বারুইগ্রাম বুথে ১,৭২৪ ভোটে মধ্যে ৫ ভোট পড়েছে। মাদ্রাসার মাঠে ভোটার শূন্য আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। মহিলা কেন্দ্রে ৩ হাজার ৫৩২ ভোটার রয়েছে। এর মধ্যে সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত ঘোষপালা মহিলা বুথে একটিও ভোট পড়েনি।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD