শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন




সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪ ১২:২০ pm
Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার ভোরে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম কালীগঞ্জ উপজেলার লোহাকুচি গ্রামের মৃত মঈনুদ্দিনের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভোরে নুরুল ইসলামসহ আট-নয়জনের একটি দল গরু আনতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই এলাকায় গিয়েছিলেন। সেসময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। নুরুল গুলিবিদ্ধ হলে সঙ্গীরা তাকে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশ ভূখণ্ডে আসার পর তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, নিহত নুরুল ইসলাম একজন গরু ব্যবসায়ী ছিলেন। তিনি ভারত থেকে গরু এনে বাংলাদেশে বিক্রি করতেন। এ কাজ যারা করেন সীমান্ত এলাকায় তাদের “ডাঙ্গোয়াল” বলা হয়। তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে গরু আনতে চলে যান।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের কমান্ডার সুবেদার মঞ্জুরুল ইসলাম বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD