সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন




চোখের পানিতে বুক ভাসালেন রোহিত, যে কাণ্ড করলেন কোহলি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ১০:০৪ am
file pic

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত। সবার মুখে বিজয়ের উল্লাস। একে একে ভারতীয় ক্রিকেটারেরা ড্রেসিং রুমে ঢুকছেন। হঠাৎ ড্রেসিং রুমের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন অধিনায়ক রোহিত শর্মা। তার চোখে তখন পানি। বাঁ হাত তুলে চোখ ঢাকলেন। কয়েক সেকেন্ড পরে হাত নামালেন। তাকিয়ে থাকলে সামনের দিকে।

দেখে বোঝা যাচ্ছিল, ফাইনালে উঠে বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ তুলে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। অধিনায়ক হিসাবে ২২৬ দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুলেছেন রোহিত। সেই সব কথাই হয়তো ভাবছিলেন এই ব্যাটার। কিছুক্ষণ পরে বিরাট কোহলি ড্রেসিং রুম থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন। তার গায়ে হাত রেখে কথা বললেন। হাসানোর চেষ্টা করলেন। শেষ পর্যন্ত হাসি দেখা গেল রোহিতের মুখেও।

শনিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে তারা কেমন ক্রিকেট খেলতে চান সে কথা জানিয়ে দিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‌‘দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেয়া যায়। ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও এক বার খেলতে চাই।’

রোহিত এই ম্যাচেও অর্ধশতরান করেছেন। কিন্তু আরও একবার ব্যর্থ হয়েছেন বিরাট। চলতি প্রতিযোগিতায় এখনো পর্যন্ত তার ব্যাটে রান নেই। তাতে অবশ্য বেশি চিন্তা করছেন না রোহিত। ফাইনালেও বিরাটই ওপেন করবেন বলে জানিয়েছেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD