সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন




এশিয়া কাপ: বাংলাদেশ-ভারতের সেমিফাইনাল কবে কখন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৫:৪৪ pm
খেলা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb নারী
file pic

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়ে চলমান এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিলো বাংলাদেশের মেয়েরা। তবে, কাগজে-কলমে তখনও হিসাব বাকি ছিল।

‌‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যদি বড় ব্যবধানে হারিয় দেয় থাইল্যান্ডের মেয়েরা! তখন তো বাদ পড়তে হতে পারে নিগার সুলতানা জ্যোতিদেরই। কিন্তু না, তেমন কোনো কিছুই ঘটেনি।

বুধবার (২৪ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। টানা ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। ‌‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানারআপ বাংলাদেশেরও শেষ চার নিশ্চিত হয়।

চলমান নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছে ভারত। সেমিফাইনালে লঙ্কানরা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানের।

ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৬ জুলাই) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

একই দিন একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচ তথা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মেয়েরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD