সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন




ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ৬:০৯ pm
খেলা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress নারী bcb
file pic

সেমিফাইনালেই শেষ নারী এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা। ডাম্বুলায় প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। এতে ফাইনালে খেলার স্বপ্ন শেষ টাইগ্রেসদের।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্বল ছিল মাত্র ৮০ রান। ৮ উইকেট হারিয়ে এ রান করেছিল জ্যোতিরা। ৮১ রানের টার্গেটে ৫৪ বল বাকি থাকতে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁচ্ছে যায় ভারত।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখি ব্যাটিং করেন ভারতীয় দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। তবে শেফালির চেয়ে বেশি মারমুখী ছিলেন স্মৃতি। ছোট টার্গেটেও তুলে নেন অর্ধশতক। ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক করে ৫৫ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার। আরেক ওপেনার শেফালি ২৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে ডাম্বুলার শুক্রবার (২৬ জুলাই) প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ৩৩ রান যোগ করতেই একে একে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ৫ ব্যাটার।

৮ নম্বরে ব্যাট করতে নামা র্স্বণা আক্তারকে নিয়ে লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বর্ণ ১৮ বলে ১৯ রানে আউট হলে ভেঙে যায় সব প্রতিরোধ। জ্যোতির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান।

ইনিংসের শেষ ওভারে কোনো রান তুলতে পারেনি বাংলাদেশ দল। শেষ ওভারে দুই উইকেটসহ রাধা যাদব শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া রেনুকা সিংয়ের নেন ৩ উইকেট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD