শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন




কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৬:২৯ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July FightersQUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান
file pic

চলমান কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ৬টা থেকে ঢাকাসহ দেশের সবগুলো বিভাগীয় সদর, জেলা সদর, সিটি করপোরেশন অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে। রোববার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অনির্দিষ্টকালের এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা। রোববার বিকাল ৪টায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না। সেজন্য সন্ধ্যা ৬টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো।’

আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র-জনতার আহ্বান থাকবে দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন। খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র-জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD