সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন




সাকিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন শিশির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ৬:০২ pm
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB
file pic

গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান। এরপর গত মাসে ছাত্রদের আন্দলোনে চুপ থাকাতেও রোষানলে পড়েন তিনি। কয়েকদিন আগে বিলুপ্ত হওয়া সংসদের সদস্য ছিলেন সাকিব। তবে এবার ভিন্ন কারণে আবারও আলোচনায় এই অলরাউন্ডার।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ক্লিপ। যেখানে সাকিবে সঙ্গে দেখা যায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে।

রাতভর এটা নিয়ে চলেছে নানা সমালোচনা। এছাড়া অজানা এক নারী টিকটকে এক ভিডিওতে দাবি করেন, সাকিব ঢাকার একটি হোটেলে প্রায়ই ভিন্ন নারীদের নিয়ে রুম ভাড়া নিতেন। এতে আলোচনা-সমালোচনা আরও বেড়ে যায়। এর কিছুক্ষণ পরই দেখা যায় সাকিবের স্ত্রী উম্মে আহম্মেদ শিশিরের ফেসবুক প্রোফাইলে সব ছবি উধাও। ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করেছেন। এতে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়। তবে সকালে সাকিবপত্নী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস।

যেখানে স্বামী সাকিবের পক্ষেই আছেন তিনি। দীর্ঘ এই স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবি যুক্ত করে শিশির লেখেন, ‘আপনার হয়ত তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’

নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশির বলেন, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলে, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে। যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না।’

শিশির আরও বলেন, ‘আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইন শা আল্লাহ।’

ছবি মুছে দেয়ার কারণ ব্যাখায় শিশির বলেন, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD