শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন




খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের গেট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১০:২৭ pm
জলবিদ্যুৎ কেন্দ্র Kaptai Lake কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ... রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ ফারাক্কা গেট কাপ্তাই বাঁধ
file pic

কাপ্তাই বাঁধের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় খুলে দেয়া হয়েছে ১৬টি গেট। রোববার (২৫ আগস্ট) সকালে বাঁধের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে তিনি জানান, কাপ্তাই হৃদের পানি আজ দুপুর ২টা পর্যন্ত ১০৭ দশমিক ৬৩ ফুট মীন সি লেভেল। যদি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট মীন সি লেভেলের কাছাকাছি পৌঁছায় বা অতিক্রম করে তাহলে রাত ১০টায় কাপ্তাই স্পিল ওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হবে। সবাই সাবধানে থাকুন।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ১০৮ এমএসএল পর্যন্ত বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে কাপ্তাই বাঁধের পানি। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD