বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন




রমজানে ১ মাসের পণ্য একসঙ্গে কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩ ৪:০৬ pm
Tipu Munshi Minister of Commerce বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
file pic

আসছে রমজানকে ঘিরে একসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য না কেনার জন্য সবাইকে অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেছেন, রমজান শুরুর ৭ দিন আগে ক্রেতারা বাজারে উপচে পড়েন, সেটা দরকার নেই। ১ মাসের পণ্য একবারে না কিনে প্রতিদিন কিনলে এই সমস্যা হয় না। আপনারা ১ মাসের জিনিস একসঙ্গে কিনবেন না। আমরা সার্বিকভাবে চেষ্টা করছি, রমজান মাসে যাতে সমস্যা না হয়। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশী বলেন, আমাদের সার্বিকভাবে ডলারের সংকট রয়েছে। সে কারণে ব্যাংক কিছুটা কনজারভেটিভ আছে। তবে ব্যবসায়ীরা বলেছেন, এসব কিছুর মধ্যেও তারা কাভার করতে পারবেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা এসেছে- নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে যদি নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায় তাহলে ভালো হবে। আমরা এ ব্যাপারে লিখব বাংলাদেশ ব্যাংককে।

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের তথ্য অনুযায়ী মজুত করা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই।

একটু সমস্যা আছে এলসি (আমদানি ঋণপত্র) খোলায় ধীরগতি, আমরা সে ব্যাপারে সাহায্য করতে চাই। ঘাবড়ানোর মতো পরিস্থিতি হয়নি।

এলসি খুলতে ব্যবসায়ীদের সাহায্যের বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা আমাদের জানালে আমরা সুপারিশ করবো উনার এলসি যেন খুলে দেওয়া হয়। অনেক সময় এলসি ছাড়াও আমরা অনুমতি দিতে পারি। তেমন হলে আমরা অনুমতি দিয়ে দেবো, এলসি লাগবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD