বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন




৭ কোটি ১০ লাখ বেড়ে বিশ্বের বর্তমান জনসংখ্যা ৮০৯ কোটি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫ ১১:৫৯ am
people লোক মানুষ China Population growth rate জনবহুল চীন জনসংখ্যা জন্মহার লোকসংখ্যা চীন লোকসংখ্যা Census people জনবহুল জনশুমারি জনসংখ্যা আদমশুমারি জনসংখ্যা
file pic

৭ কোটি ১০ লাখ বেড়ে বিশ্বের বর্তমান জনসংখ্যা হয়েছে ৮০৯ কোটি। সোমবার প্রকাশিত মার্কিন আদমশুমারি ব্যুরোর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তাদের হিসেব অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা বেড়েছে ৭১ মিলিয়ন বা ৭ কোটি ১০ লাখ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটিতে জনসংখ্যা ১৪১ কোটি। এরপরই রয়েছে চীন। ২০২৩ সালের তুলনায় পরের বছর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ০.৯ শতাংশ। এ হিসেব অনুযায়ী ২০২৪ সালে সারা বিশ্বে জনসংখ্যা বেড়েছে সাড়ে সাত কোটির বেশি।

মার্কিন আদমশুমারির তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে ৪.২ শতাংশ শিশুর জন্ম এবং ২.০ শতাংশ শিশুর মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রে গত বছর জনসংখ্যা বেড়েছে ২৬ লাখ। নতুন বছরে জনসংখ্যা বেড়ে ৩৪ কোটি ১০ লাখ হতে পারে বলে জানিয়েছে আদমশুমারির তথ্য।

এতে বলা হয়, দেশটিতে নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। আর প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী নাগরিক হবেন যুক্তরাষ্ট্রের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD