মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন




৭.৮ ডিগ্রি তাপমাত্রায় বিপর্যস্ত চুয়াডাঙ্গা জনজীবন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩ ৫:৫৬ pm
Mild cold wave আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা
file pic

চুয়াডাঙ্গার তাপমাত্রা আরও কমেছে। নেই সূর্যের দেখা। ঘন কুয়াশার পাশাপাশি বইছে হিমেল বাতাসও। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।রোববার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যশোরেও একই তাপমাত্রা রেকর্ড হয়। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ নিয়ে টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হলো। শনিবার ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন শুক্রবার রেকর্ড হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে চুয়াডাঙ্গায় দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গা কুয়াশাচ্ছন্ন থাকছে। এরমধ্যে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে রেকর্ড করা হয়েছে। তবে টানা তিন দিন চুয়াডাঙ্গায় রেকর্ড হলো। তাপমাত্রা কমায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এরকম পরিস্থিতি থাকবে আরও দু-এক দিন।দিকে উষ্ণতার খোঁজে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে চায়ের দোকানে ভিড় করছেন মানুষ। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছেন না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD