শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন




পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করলো ভারত-পাকিস্তান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫ ১১:০৯ am
India–Pakistan India Pakistan ভারত পাকিস্তান ভারত-পাকিস্তান
file pic

নতুন বছরের প্রথম দিনেই বুধবার পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। ১৯৮৮ সালের একটি চুক্তি অনুযায়ী এই তথ্য বিনিময় করা হয়েছে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

তিন দশকেরও বেশি দীর্ঘ ওই চুক্তি অনুযায়ী, দেশ দুটি একে অন্যের পারমাণবিক স্থাপনায় হামলা করবে না।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান বুধবার একটি দ্বিপাক্ষিক চুক্তির অধীনে তাদের পারমাণবিক স্থাপনার একটি তালিকা বিনিময় করেছে। যা উভয় পক্ষকে একে অপরের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করা থেকে নিষিদ্ধ করে।

চুক্তির অধীনে নয়াদিল্লি এবং ইসলামাবাদের এই পারমাণবিক তথ্য বিনিময় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়।

এতে আরও বলা হয়, ভারত ও পাকিস্তান আজ (বুধবার) কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নয়াদিল্লি এবং ইসলামাবাদে একযোগে, পারমাণবিক স্থাপনা এবং স্থাপনা এবং স্থাপনাগুলোর বিরুদ্ধে আক্রমণ নিষিদ্ধ করার চুক্তির আওতায় পরমাণু স্থাপনা এবং স্থাপনাগুলোর তালিকা বিনিময় করেছে।

আদান-প্রদান করা তালিকায় সাধারণত পারমাণবিক শক্তি কেন্দ্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, এবং পুনঃপ্রক্রিয়াকরণ সুবিধা- পারমাণবিক অস্ত্র বা শক্তি উৎপাদনের সাথে সম্পর্কিত যেকোন কিছু অন্তর্ভুক্ত থাকে।

এই বিনিময়ের উদ্দেশ্য হল, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি দুদেশের মধ্যে স্বচ্ছতা তৈরি করা এবং সংঘর্ষের ঝুঁকি কমানো।

কাশ্মীর ও আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে গত কয়েক বছর ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে ভারত-পাকিস্তানের এ চুক্তির কোনো হেরফের হয়নি। এ ছাড়া দুই দেশ একে অপরের হেফাজতে থাকা কারাবন্দিদের তালিকাও বিনিময় করে থাকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD