শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন




মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫ ১১:২৭ am

চলতি সপ্তাহে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে আনুষ্ঠানিক সফরে যাবেন সিরিয়ার পররাষ্টমন্ত্রী আসাদ-আল শিবানী। শুক্রবার (৩ জানুয়ারি) সামজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি এ ঘোষণা দেন। খবর আরব নিউজের।

সিরিয়ায় দুই যুগ ধরে ক্ষমতায় থাকা আসাদ সরকারের পতনের পর নতুন সরকার গঠন হয়েছে। নতুন এ সরকার দেশের অবকাঠামো পুনঃনির্মাণে এবং এক দশকেরও বেশি সময় যুদ্ধে বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশী বিনিয়োগের জন্য আগ্রহী। আর এরই লক্ষ্যে তারা বিভিন্ন দেশে সফর করছেন। চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী শিবানী সৌদি আরব সফরে যান। নতুন সরকার গঠনের পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর।

পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানী এক্স পোস্টে লেখেন, এই সপ্তাহে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের হাশেমাইট কিংডমে সরকারি সফরে আমি আমার দেশ সিরিয়ার প্রতিনিধিত্ব করবো।

তিনি আরও লেখেন, ‘আমরা স্থিতিশীলতা, নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বিশিষ্ট অংশীদারিত্ব গড়ে তোলার জন্য এসব সফরের জন্য আগ্রহী।’

উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে শিবানী রিয়াদে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ওই প্রতিনিধি দলে নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধানও ছিলেন।

গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল- আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার নতুন শাসকদের এটি ছিল প্রথম বিদেশ সফর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD